মিয়ানমারে এবার টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ

০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করার পর এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছে দেশটির সামরিক সরকার।

শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের অন্যতম ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান টেলিনর নিশ্চিত করেছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সাইট দুটি বন্ধ রাখতে বলা হয়েছে। খবর: বিবিসি।

এর আগে স্থিতিশীলতা নিশ্চিতের নাম করে ফেসবুকও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার এ যোগাযোগমাধ্যমটি বন্ধ হয়ে যাওয়ায় অভ্যুত্থান বিরোধিতায় অনেক ব্যবহারকারীই টুইটার ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মকে বেছে নেন।  

তবে অভ্যুত্থান বিরোধীদের প্রতিবাদ, বিক্ষোভ যেন আরও ছড়াতে না পারে তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ সামাজিকমাধ্যমগুলো বন্ধের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে।

মিয়ানমারে টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্তে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে নরওয়ের কোম্পানি টেলিনর।

টুইটার এবং ইনস্টাগ্রামের সত্ত্বাধিকারী ফেসবুকও মিয়ানমারের সামরিক জান্তার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে।

এর আগে মিয়ানমারের গত ১ ফেব্রুয়ারি ভোরে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দলখ নেয় দেশটির সেনাবাহিনী। আটক করা হয় নেত্রী স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং প্রেসিডেন্ট ইউ উইন মিন্টকে।

এর পর সেনাপ্রধান মিন অং লাইংয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। অর্থ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রসহ ১১ জন মন্ত্রী ও ডেপুটির পদে রদবদল করা হয়।

পরদিন ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইয়াঙ্গনের রাস্তায় অভ্যত্থানের প্রতিবাদ জানান স্থানীয়রা। ৩ ফেব্রুয়ারি থেকে থেকে অসহযোগ আন্দোলন শুরু হয় মিয়ানমারে। 

মিয়ানমার/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *