০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তত হাজারখানেক বিক্ষোভকারীকে অংশ নিয়েছে।
শনিবার দেশটির ইয়াঙ্গুনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর: এএফপি।
বিক্ষোভে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলের লাল পতাকা উড়িয়ে ‘সামরিক শাসকরা সরে দাঁড়াও’ বলে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা গেছে।
সামরিক সরকারের ধরপাকড় অগ্রাহ্য করে এদিন তরুণেরা রাস্তায় বেরিয়ে পড়েন। ফেসবুকসহ সামাজিকমাধ্যম ও দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েও বিক্ষোভকারীদের দমিয়ে রাখা যায়নি।
ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের কাছে লোকজন বিক্ষোভ নিয়ে এগিয়ে যান। এ সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিরোধের প্রতীক হয়ে ওঠা তিন আঙুলের অভিবাদন প্রদর্শন করতে দেখা গেছে তাদের।
এএফপির প্রতিবেদকেরা বলছেন, আশপাশের রাস্তা বন্ধ করে দিয়েছে একদল পুলিশ। কাছে একটি জলকামানের ট্রাক রাখা ছিল।
এর আগে ১ ফেব্রুয়ারি ভোরে জনগণের ভোটে নির্বাচিত অং সান সু চি’কে আটক করে দেশটির ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply