২১ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত মূল ফেজবুক পেজটি মুছে দেয়া হয়েছে। নীতিমালা ভঙ্গ করায় এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর: রয়টার্স।
ফেসবুকের এক মুখপাত্র জানান, তাদের বৈশ্বিক নীতিমালা অনুযায়ী, মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত ‘তাতমাদো ট্রু নিউজ ইনফরমেশন টিম’ নামের পেজটি বন্ধ করে দেয়া হয়েছে। সহিংসতায় উসকানি ও ক্ষতি সংগঠনের বিষয়ে ফেসবুকের নীতিমালা বারবার লঙ্ঘন করায় মিয়ানমারের সেনাবাহিনীর ফেসবুক পেজটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার মিয়ানমারের মান্দালয় শহরে বিক্ষোভকারীদের ওপর চালানো গুলিতে দুজন নিহত হন। এতে অন্তত ২০ জন আহত হন। এর এক দিন পরই ফেসবুক কর্তৃপক্ষ সেনাবাহিনীর ফেসবুক পেজটি বন্ধ করে দেয়।
এদিকে গতকালের এই সহিংসতার নিন্দা জানিয়েছে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। তারা একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে। এর আগে মাথায় গুলিবিদ্ধ এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
মিয়ানমার/এসকেএম
















Leave a Reply