যুক্তরাষ্ট্রে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী

০৭ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনের যুক্তরাষ্ট্র শাখা।

২৯ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দুপুর ১২টায় শুরু হয় ভার্চ্যুয়াল আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম। প্রধান বক্তা ছিলেন যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন।

এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি শরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম বলেন, দেশ ও প্রবাসের যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সুলতান সালাহউদ্দীন বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুবদলের নেতা-কর্মীদের বিভিন্ন ভাবে মূল্যায়ন করা হয়েছে। এখন আমাদের প্রয়োজন দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হওয়া। যুক্তরাষ্ট্র যুবদলকে শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে যুবদল অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।

যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ জানান, যুক্তরাষ্ট্রে সংগঠনের মধ্যে কোনো মতবিরোধ নেই। ভবিষ্যতে পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের কমিটি গঠন করা হবে।

দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুরু হয় দুপুর দুইটায়, জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে। এতে সভাপতিত্ব যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব ও নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূঁইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সহ-সভাপতি গিয়াস আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ আবুল হাশেম শাহাদাত, ইন্টারস্টেট বিএনপির সভাপতি কাজী আজম ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ-সহ অন্যান্য নেতাকর্মী।

যুক্তরাষ্ট্র/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *