রামপুরায় ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক: টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার রামপুরা ব্রিজ সংলগ্ন চৌরাস্তায় অবরোধ ও বিক্ষোভ করেন ছাত্রদল। সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা অবরোধ সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে স্লোগান দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরিফ প্রধান শুভ, ঢাকা বিস্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূরে আলম ভূইয়া ইমন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাহাবুদ্দিন ইমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হলের সদস্য সচিব বিএম কাওসার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ নাঈম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক জাকির হোসেন নাঈম, ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সদস্য সাইফ সজীবসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বিক্ষোভ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ