শ্রীলংকায় কারফিউ জারি

২০ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): শ্রীলংকায় পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত হওয়ার ঘটনায় রামবুক্কানায় শহরের পুলিশ বিভাগে কারফিউ জারি করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ বলবত থাকবে বলে জানান দেশটির পুলিশের এক মুখপাত্র।

অর্থনৈতিক সংকট নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে শ্রীলংকায় প্রথমবারের মতো পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে শ্রীলংকা। এর জেরে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের আহ্বান জানিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।

শ্রীলংকা/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ