৩ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির

নিউজ ডেস্ক: নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে আগামী মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি।

রোববার বিকালে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আজ বিএনপির সকাল-সন্ধ্যা অবরোধ চলছে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১২ দফায় অবরোধ কর্মসূচি পালন করে। রোববার ১৩তম দফায় সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধের কর্মসূচি রয়েছে।

বিএনপি/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *