আন্তর্জাতিক ডেস্ক: তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। ১৪ অক্টোবর তার সফরে আসার কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্রুনাইয়ের সুলতানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এ সময় দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
জানা যায়, ব্রুনাইয়ের সুলতান দেশে আসার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আনুষ্ঠানিক বৈঠক করবেন। একই দিনে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেয়া এক নৈশভোজে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনাই সফর করেন। ওই সময় দুই দেশের মধ্যে কৃষি ও মৎস্য খাতে সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এবার সেসব বিষয়ের কার্যকারিতা নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা যায়।
ব্রুনাই/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply