অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে করোনা রোগীর মৃত্যু

২১ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক লিক হয়ে ২২ জন কোভিড রোগীর মারা গেছেন। মারা যাওয়া সব রোগী ভেন্টিলেশনে ছিলেন। অক্সিজেন না পেয়ে তাদের র্মত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বুধবার রাজ্যের নাসিক শহরের জাকির হোসেন হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। খবর: এএনআই।

মৃতদের পরিবারের দাবি, অক্সিজেনের ট্যাঙ্কে লিকের জেরে বন্ধ হয়ে গিয়েছেল ভেন্টিলেটর তার ফলে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মহারাষ্টের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী জানিয়েছেন, একটি অক্সিজেনের ট্যাঙ্ক লিকের সাথে মৃত্যুর যোগ থাকতে পারে। ঘটনায় ইতোমধ্যে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, নাসিকেরি এই হাসপাতালটিতে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে ১৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

নাসিকের ডিভিশনাল কমিশনার রাধাকৃষ্ণ গামে বলেছেন, সকাল ১০ টা নাগাদ দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে। অক্সিজেন ট্যাঙ্কের সকেট বিগড়ে গিয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ কয়েকজন রোগীকে সরিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু অক্সিজেনের মাত্রা কম থাকায় ২২ জনের মৃত্যু হয়েছে।

নাসিকের পুরনিগমের কমিশনার কৈলাস যাদব জানিয়েছে, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল অক্সিজেন সরবরাহ। সেজন্যই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

ভারত/এসকেএম