অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নাকে, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস সোমবার ২০২২ সালের অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে।

এদিন স্টকহোমের স্থানীয় সময় বেলা ১১টা বেজে ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় বিকাল ৩টা বেজে ৪৫ মিনিট) এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। তাদের তিনজনই মার্কিন নাগরিক।

গত বছর এই পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট ও গুইদো ডব্লিউ ইমবেন্স। শ্রম অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ডেভিড কার্ড ও কারণগত সম্পর্ক বিশ্লেষণে পদ্ধতিগত অবদানের জন্য বাকি দুই অর্থনীতিবিদ নোবেল পুরস্কারে ভূষিত হন।

নোবেল পুরস্কার/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *