আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০ লাখ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ২ হাজার ৮৩৩ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ২৩২ জন।

সোমবার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৬২ হাজার ২৫৪ জন। মোট মারা গেছেন ৪ লাখ ৪ হাজার ৫৩২ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৫০ হাজার ৯৬৫ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৪৪৪ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৩২৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪২৪ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৭ হাজার ১০৭ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৭৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ৩৬০ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২১ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৬ হাজার ৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৮৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৮৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৩৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৬৭৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৮৫৯ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৭৩১ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২৪০ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৬৩০ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৩২৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৭৭ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ১৯৪ জন। মারা গেছেন ৪০ হাজার ৫৪২ জন।

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৮৪ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৬১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৫০৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ২০৭ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ২৩ হাজার ৮৪৮ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯৮ জন। মারা গেছেন ৩৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৫৩ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৩৭ জন।

গত ২৪ ঘন্টায় পেরুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৭৫৭ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৬৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৫১৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৬৫ জন। সুস্থ হয়েছেন ৮৬ হাজার ২১৯ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৮৬৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৭৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। মারা গেছেন ১৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৯৭৭ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮৪২ জন।

এদিকে, তালিকার ২০ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৮৮ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৬৯ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় চিলিতে ৬৪৯ জন (মোট ২ হাজার ১৯০), মেক্সিকোতে ৩৪১ জন (মোট ১৩ হাজার ৫১১), ইরানে ৭২ জন (মোট ৮ হাজার ২৮১), পাকিস্তানে ৬৭ জন (মোট ২ হাজার ২), ইন্দোনেশিয়ায় ৫০ জন (মোট ১ হাজার ৮৫১), দক্ষিণ আফ্রিকায় ৪৬ জন (মোট ৯৯৮), মিশরে ৩৯ জন (মোট ১ হাজার ২৩৭), সৌদি আরবে ৩৬ জন (মোট ৭১২), আফগানিস্তানে ৩০ জন (মোট ৩৫৭), কানাডায় ২৭ জন (মোট ৭ হাজার ৮০০), তুরস্কে ২৩ জন (মোট ৪ হাজার ৬৯২), বেলজিয়ামে ১৫ জন (মোট ৯ হাজার ৫৯৫), ইকুয়েডরে ১৩ জন (মোট ৩ হাজার ৬২১), ইউক্রেনে ১১ জন (মোট ৭৮৮), রোমানিয়ায় ১১ জন (মোট ১ হাজার ৩৩৩), আলজেরিয়ায় ৯ জন (মোট ৭০৭), ফিলিপাইনে ৯ জন (মোট ১ হাজার ৩), আর্জেন্টিনায় ৮ জন (মোট ৬৫৬), পর্তুগালে ৫ জন (মোট ১ হাজার ৪৭৯), পোল্যান্ডে ৪ জন (মোট ১ হাজার ১৫৭), সুইডেনে ৩ জন (মোট ৪ হাজার ৬৫৯), ইসরাইলে ৩ জন (মোট ২৯৮ জন), নেদারল্যান্ডসে ২ জন (মোট ৬ হাজার ১৩), ডেনমার্কে ২ জন (মোট ৫৮৯), আয়ারল্যান্ডে ১ জন (মোট ১ হাজার ৬৭৯) ও হাঙ্গেরিতে ১ জন (মোট ৫৪৬) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯২১), কলম্বিয়া (মোট ১ হাজার ২০৫ জন), জাপান (মোট ৯১৪ জন), অস্ট্রিয়া (মোট ৬৭২), পানামা (মোট ৩৮৬), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৩), মরক্কো (মোট ২০৮), গ্রিস (মোট ১৮০) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *