আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৪ হাজার ৪৯০ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ২৪০ জন।

শনিবার ভোরে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬০ লাখ ৯ হাজার ১৪৭ জন। মোট মারা গেছেন ৩ লাখ ৬৬ হাজার ৩৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬ লাখ ৫০ হাজার ৬৯৬ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৩৪ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ৮০ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৮৯ হাজার ২৯৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৪ হাজার ৪১০ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ১৮১ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩৫৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ১৬৬ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১ হাজার ১১৪ জন। দেশটিতে মোট মারা গেছেন ২৭ হাজার ৮৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ১৮১ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫৭২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৩২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৭ হাজার ৬২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৩৭৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ২৫৭ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৬৮ জন এবং মারা গেছেন ২ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৬৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১২১ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ২ হাজার ৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৩২৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ২২২ জন। মারা গেছেন ৩৮ হাজার ১৬১ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২৪৮ জন। মারা গেছেন ৩৩ হাজার ২২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৮৭ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৪৪ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৯৭ জন। মারা গেছেন ৫২ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ৭১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৮০৩ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ৫৬৭ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৪ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ১৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৫৯৪ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ১০০ জন।

এদিকে, তালিকার ২২ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫৮২ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৮৪৪ জন। সুস্থ হয়েছেন ৯ হাজার ১৫ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৪৪৭ জন (মোট ৯ হাজার ৪৪), ভারতে ২৬৯ জন (মোট ৪ হাজার ৯৮০), কানাডায় ১০২ জন (মোট ৬ হাজার ৯৭৯), সুইডেনে ৮৪ জন (মোট ৪ হাজার ৩৫০), পাকিস্তানে ৫৭ জন (মোট ১ হাজার ৩১৭), চিলিতে ৫৪ জন (মোট ৯৪৪), ইরানে ৫০ জন (মোট ৭ হাজার ৬৭৭), বেলজিয়ামে ৪২ জন (মোট ৯ হাজার ৪৩০), দক্ষিণ আফ্রিকায় ৩৪ জন (মোট ৬১১), মিশরে ৩৪ জন (মোট ৮৭৯), নেদারল্যান্ডসে ২৮ জন (মোট ৫ হাজার ৯৩১), তুরস্কে ২৮ জন (মোট ৪ হাজার ৪৮৯), ইন্দোনেশিয়ায় ২৪ জন (মোট ১ হাজার ৫২০), ইকুয়েডরে ২১ জন (মোট ৩ হাজার ৩৩৪), ফিলিপাইনে ২১ জন (মোট ৯৪২), সৌদি আরবে ১৭ জন (মোট ৪৪১), পর্তুগালে ১৪ জন (মোট ১ হাজার ৩৮৩), পোল্যান্ডে ১৩ জন (মোট ১ হাজার ৫১), রোমানিয়ায় ১৩ জন (মোট ১ হাজার ২৪৮), আফগানিস্তানে ১১ জন (মোট ২৪৬), ইউক্রেনে ১০ জন (মোট ৬৭৯), আলজেরিয়ায় ৮ জন (মোট ৬৩৮), হাঙ্গেরিতে ৮ জন (মোট ৫১৭) জাপানে ৭ জন (মোট ৮৭৪ জন), আয়ারল্যান্ডে ৬ জন (মোট ১ হাজার ৬৪৫) ও আর্জেন্টিনায় ২ জন (মোট ৫১০) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), পেরু (মোট ৪ হাজার ৯৯ জন), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯১৯), কলম্বিয়া (মোট ৮২২ জন), অস্ট্রিয়া (মোট ৬৬৮), ডেনমার্ক (মোট ৫৬৮), পানামা (মোট ৩২০), ইসরাইল (মোট ২৮৪ জন), দক্ষিণ কোরিয়া (মোট ২৬৯), মরক্কো (মোট ২০২), গ্রিস (মোট ১৭৫) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০৩) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/