২৭ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): আগস্ট মাস থেকে ভারতে সাথে এয়ার বাবলের অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালুর চিন্তা করছে সরকার। এ নিয়ে শুরু হয়েছে আলাপ আলোচনা। সাংবাদিকদের এমনটাই জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার পররাষ্ট্র সচিব জানান, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আমরা সীমিত আকারে ফ্লাইট চালুর প্রস্তাব করেছি। এই সিদ্ধান্তটা নিলেও ফ্লাইট চালু হতে সময় লাগবে। আমরা আশা করছি আগস্টের কোন এক সময়ে আমরা এটা শুরু করতে পারবো।
তিনি বলেন, ভারতে আক্রান্তের সংখ্যা যেহেতু কমছে, তাই আমরা মনে করছি, কিছুটা শিথিল করতে পারি।
আরও পড়ুন: আট দেশ থেকে ফ্লাইট আসায় নিষেধাজ্ঞা
উল্লেখ্য, ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ভারতসহ ৮টি দেশের সাথে ফ্লাইট বন্ধ ঘোষণা করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
পররাষ্ট্র সচিব/আরএম/কিউটি
















Leave a Reply