আচমকা খেরসনে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী খেরসন আচমকা সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার এই সফর করেন বলে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তিনি।

টেলিগ্রামে দেয়া বিবৃতিতে তিনি বলেন, গত বছর রুশ সেনাদের হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে তিনি আলোচনা করেছেন।

তিনি বলেন, খেরসনে আমরা বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখব। আমাদের বিদ্যুৎ সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খেরসনে বিদ্যুৎ ফিরিয়ে দিতে যারা কাজ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

গত বছরের শেষদিকে আঞ্চলিক রাজধানী খেরসন পুনরুদ্ধার করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা। তবে এখনও আংশিকভাবে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে অঞ্চলটি। এরই মধ্যে রুশ হামলায় অঞ্চলটির বহু বাড়িঘর আর বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলেনস্কি বিদুৎবিচ্ছিন্ন থাকা ঘরবাড়িতে দ্রুত বিদ্যুৎ নিশ্চিতের তাগিদ দেন।

কয়েক দিনের মধ্যে কিয়েভের বাইরে এটি জেলেনস্কির দ্বিতীয় সফর। গত বুধবার পূবাঞ্চলীয় শহর বাখমুত পরিদর্শন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সে সময় তিনি যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ ইউক্রেনীয় সেনাদের পদক তুলে দেন।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *