আজও ১১৪ জন মারা গেছেন

২৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় টানা দ্বিতীয় দিনের মত মারা গেছেন আরও ১১৪ জন। গতকালও ১১৪ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত ২৫ হাজার ৬২৭ জন মারা গেছেন

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৬৪০ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ।

দেশে এ পর্যন্ত ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: http://কাবুল বিমানবন্দর থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

করোনা/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *