আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন ঋষি সুনাক।

মঙ্গলবার বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন ঋষি। এরপর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ জানান রাজা। রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি।

৪২ বছর বয়সী ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী। গত দুই শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও তিনি। তাছাড়া প্রথম এশিয়ান-ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি।

এর আগে নিয়ম অনুযায়ী রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন লিজ ট্রাস। তার পদত্যাগপত্র গ্রহণ করেন কিং চার্লস। এরপরই বাকিংহ্যাম প্যালেসে আসেন ঋষি সুনাক।

ট্রাসের পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাকিংহ্যাম প্যালেস। একটি বিবৃতিতে প্যালেসের পক্ষ থেকে বলা হয়েছে: মাননীয় এমপি এলিজাবেথ ট্রাস সকালে রাজার সাথে দেখা করে প্রধানমন্ত্রী ও কোষাগারের ফার্স্ট লর্ডের দায়িত্ব ছাড়তে পদত্যাগ পত্র জমা দেন। যেটি মহামান্য আন্তরিকতার সাথে গ্রহণ করেন।

যুক্তরাজ্য/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ