২৫ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে টানা দ্বিতীয়বার বিজয়ী হলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী মেরি লঁ পেনকে হারিয়ে ২০ বছরের মধ্যে দ্বিতীয়বার জয়ী হয়ে ইতিহাস গড়েছেন তিনি।
রোববার স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত ৮টায়।
নির্বাচনে ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট।
এই নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনও প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে দুজন বেশি ভোট পেয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।
উল্লেখ্য, ২০০২ সালের পর থেকে কোনও ফরাসি প্রেসিডেন্ট পরপর দুবার নির্বাচিত হননি। ১৯৬৫ সালে দেশটিতে সবশেষ প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন শার্ল দ্য গল। এবার সেই তালিকায় নাম লেখালেন ম্যাক্রোঁ। ২০১৭ সালে প্রথমবারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তিনি।
ফ্রান্স/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply