আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আবারও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে সাতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিইং ইয়ং সরকার।

স্থানীয় সময় রোববার (৯অক্টোবর) সকালে দক্ষিণপূব এলাকার জলসীমায় এটি নিক্ষেপ করা হয়। খবর: আলজাজিরা।

উত্তর কোরিয়ার নতুন করে মিসাইল ছোড়ার ব্যাপারে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, দুটি মিসাইল ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

জাপানি মন্ত্রী জানান, প্রথম মিসাইলটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১.৪৭ মিনিটের সময়। দ্বিতীয়টি এর ছয় মিনিট পর ছোড়া হয়।

তিনি বলেন, দুটি মিসাইলই জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে আছড়ে পড়ে। এরপর জাপানি কর্মকর্তারা তদন্ত শুরু করেন মিসাইলগুলো কি ধরনের মিসাইল ছিল।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে শনিবার জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা প্রতিহত করতে এসব মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। প্রতিবেশী দেশগুলোর কোনও ক্ষতির ইচ্ছা তাদের নেই।

ক্ষেপণাস্ত্র পরীক্ষা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ