২৩ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): গ্রেফতারের একদিন পর জামিন পেয়েছেন অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ। সোমবার বিকালে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
গ্রেফতারের পর সোমবার সায়নীকে আগরতলা আদালতে তোলা হয়। সেখানে পুলিশ সায়নীকে দুই দিনের জন্য হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছিল। কিন্তু শুনানির পর বিচারক সেই আবেদন খারিজ করে দেন। সায়নীর জামিন মঞ্জুর হয়। খবর: আনন্দবাজার পত্রিকা।
জামিনে মুক্ত হয়ে আদালত থেকে বেরিয়ে সায়নী বলেন, আদালতের প্রতি তার বিশ্বাস ছিল। মিথ্যা মামলা করে তাকে দমানো যাবে না। তিনি লড়াই চালিয়ে যাবেন। একই সাথে তিনি জানিয়েছেন, তাকে শারীরিকভাবেও হেনস্থা করা হয়েছে। রাতে তার ওপর আক্রমণ করা হয়েছিল। ফলে আতঙ্কিত হয়ে পড়েছিলেন সায়নী। এরপর তাকে অন্য একটি থানায় নিয়ে যাওয়া হয়।
সায়নী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার রাতেই কথা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যেভাবে সাহায্য করেছেন, তা তিনি সবসময় মনে রাখবেন। ত্রিপুরার দলীয় কর্মীরাও তার জন্য লড়াই করেছেন বলে জানালেন তিনি। এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন সায়নী।
উল্লেখ্য, সায়নীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ ছিল। রোববার পুলিশ বলেছিল, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সায়নী। সেই সময় এক পথচারীকে ধাক্কা দেয় তার গাড়ি। এ ছাড়া সায়নীর বিরুদ্ধে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগও এনেছিল পুলিশ। এর পর থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। পরে গ্রেপ্তার করা হয়।
সায়নী ঘোষ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply