আরও অস্ত্র পাঠানোর আহ্বান জেলেনস্কির

২৭ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে আরও বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতে এক ভিডিওবার্তায় পশ্চিমা দেশগুলোর সরকারের প্রতি এ আহ্বান জানান জেলেনস্কি।

তিনি বলেন, মেশিনগান দিয়ে রাশিয়ান বিমান ভূপাতিত করা যাবে না। তাই এর জন্য ট্যাংক-ক্ষেপণাস্ত্রসহ ভারি অস্ত্র প্রয়োজন।

এরআগে বুধবার রাশিয়ার আগ্রাসন প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল পরিমণ অস্ত্র সহায়তা দিয়েছে জার্মানি। এর মধ্যে ১ হাজার ৫০০ স্ট্রেলা অ্যান্টি-এয়ারক্র্যাফ্ট ক্ষেপণাস্ত্র এবং ১০০ এমজি৩ মেশিনগান রয়েছে।

এদিকে গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনে প্রায় চার হাজার ৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলে আশা করেন ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী আলেক্সি চেরনিশভ।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ