১২ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষে ১০ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার আসাম-ত্রিপুরা সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ছটপূজা সেরে ফেরার পথে আসামের করিমগঞ্জের পাথরখাণ্ডিতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিন শিশুসহ নিহত হন ৯ জন। পরে হাসপাতালে মারা যান আরও একজন।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশাটিকে উদ্ধার করেছে পুলিশ।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply