আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে টানা দেড় বছরের বেশি সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই অভিযান মোকাবেলায় এবং একই সাথে মস্কোর সেনাদের বিরুদ্ধে পালটা হামলা চালাতে কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্রসহ মিত্র ইউরোপীয় দেশগুলো। এমনকি প্রতিবেশী পোল্যান্ডও ছিল ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশের তালিকায়।
তবে ইউক্রেনের অন্যতম কট্টর মিত্র বলে পরিচিত এই দেশটি এখন থেকে আর কিয়েভকে অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে।
মূলত ইউক্রেনীয় শস্য আমদানি করা বা না করা নিয়ে বিতর্কের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় শস্য আমদানি ঘিরে কূটনৈতিক বিরোধের কারণে পোল্যান্ড ইউক্রেনকে আর অস্ত্র সরবরাহ করবে না বলে ঘোষণা দিয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, কিয়েভকে অস্ত্র দেয়ার পরিবর্তে আরও আধুনিক অস্ত্র দিয়ে নিজেকে সজ্জিত করার দিকে মনোনিবেশ করবে তার দেশ।
ইউক্রেন/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply