ইউক্রেনকে চ্যালেঞ্জার-২ ট্যাংক দিতে যাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রথমবারের মতো চ্যালেঞ্জার-২ নামে অত্যাধুনিক ট্যাংক দেয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন।

সোমবার ব্রিটেনের স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। খবর: স্কাই নিউজ।

খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার-২ ট্যাংক ইউক্রেনকে দেয়ার বিষয়ে আলোচনা চলছে।

ইউক্রেনকে পশ্চিমা ট্যাংক সরবরাহ করা হবে দেশটিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তবে এ বিষয়ে ব্রিটিশ সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

স্কাই নিউজ বলেছে, প্রায় ১০টি চ্যালেঞ্জার-২ ট্যাংক দেয়া হতে পারে ইউক্রেনকে। তবে এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চ্যালেঞ্জার-২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে, যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুত রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *