ইউক্রেনকে ১৪ হেলিকপ্টার দিচ্ছে ক্রোয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ইউক্রেনকে ১৪টি অত্যাধুনিক হেলিকপ্টার দেয়া হচ্ছে। এর মধ্যে ১২টি এমআই-৮ এমটিভি-১ এবং দুটি এমআই-৮টি মডেলের হেলিকপ্টার।

দেশটির গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। খবর: আনাদোলু।

খবরে বলা হয়, আগামী ১০ দিনের মধ্যে এগুলো প্রথম পোল্যান্ড পাঠানো হবে। সেখান থেকে প্রতিবেশী দেশ ইউক্রেনে পাঠানো হবে।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিক গত বছরের নভেম্বরে ইউক্রেনকে ১৪টি হেলিকপ্টার দেয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে তখন তিনি খোলাসা করে বলেননি কিয়েভকে কখন এসব হেলিকপ্টার পাঠানো হবে।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ