ইউক্রেনের পুনরুদ্ধার করা গ্রাম জনমানবশূন্য

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ভূখণ্ডের সাথে একীভূত করে নেয়া খেরসনের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন। পুনরুদ্ধার করা এ অঞ্চলের একটি গ্রামের নাম শেভচেনকো। বর্তমানে গ্রামটির কোথাও জনমানব নেই। চারদিকে শুধু কামানের গোলার আঘাতে চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে ঘরবাড়ি।

দক্ষিণ খেরসনের এ গ্রামটি পুনরুদ্ধারের পর ইউক্রেনের সেনারা এখানকার স্থানীয় মানুষদের খোঁজ করছেন। কিন্তু কাউকে তারা পাননি। খবর: আনাদোলু।

প্রথম দিকে এলাকাটি দখল করতে রুশ বাহিনী কামানের গোলায় বিধ্বস্ত হয় গ্রামটির ঘরবাড়িসহ সব স্থাপনা। পরে ওই এলাকা পুনরুদ্ধার করতে গিয়ে গ্রামটি হামলার শিকার হয় ইউক্রেনের সেনাবাহিনীর।

বর্তমানে ইউক্রেনের সেনারা এখানে বিদ্যুৎ সংয়োগ দেয়ার চেষ্টা করছেন। পানির লাইন নষ্ট হয়ে যাওয়ায় তারা একটি কূপ থেকে পানি আনার চেষ্টা করছেন।

নতুন করে আবার জীবন শুরু করতে গ্রামে ফেরার অপেক্ষায় আছেন পালিয়ে যাওয়া অনেক বাসিন্দা।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *