ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা টার্গেট করে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। অন্ধকারে দেশটির ১৫ লাখ মানুষ।

শনিবার ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন ইউক্রেনর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর: রয়টার্স।

তিনি বলেন, পূর্ব-পশ্চিম-দক্ষিণ ও মধ্যাঞ্চলে একযোগে রুশ বাহিনী এ হামলা চালাচ্ছে। রাজধানী কিয়েভের দক্ষিণ-পূবাঞ্চলেও হয়েছে হামলা। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওডেসার বিশাল এলাকা।

জেলেনস্কি জানান, এ দিন ৩৬টি রকেট ছুড়েছে রুশ বাহিনী। বেশিরভাগ মিসাইল ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, এ ধরনের হামলা রুখতে পারবে না ইউক্রেনের অগ্রযাত্রা।

গত সপ্তাহ থেকে চলা মিসাইল ও ড্রোন হামলায় বিধ্বস্ত ইউক্রেনের ৩০ ভাগের বেশি বিদ্যুৎ স্থাপনা, যা দেশজুড়ে তৈরি করেছে বিদ্যুৎ সংকট।

আইনমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *