ইউক্রেনের ২ হাজার সেনাকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স

আন্তর্জাতকি ডেস্ক: নিজ দেশের স্বাধীনতা রক্ষায় রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে ইউক্রেনের ২ হাজার সেনাকে প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স।

রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সেবাসতিয়েন লিকরনু এ কথা জানিয়েছেন। খবর: আনাদোলু।

ইউক্রেনের এসব সেনাদের প্যারিস এনে কয়েক সপ্তাহর এ প্রশিক্ষণ দেয়া হবে।

খুব শিগগিরই কিয়েভ থেকে ইউক্রেনীয় সেনাদের ফ্রান্স পাঠানো হবে। এ ব্যাপারে তালিকা চূড়ান্ত করা হচ্ছে বলে ইউক্রেনের সংবাদমাধ্যম ইউক্রিনইনফর্ম এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *