৪ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ করেছেন এবং রাশিয়া এখন ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়েছে। এমনটাই বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শুক্রবার প্রেসিডেন্ট ম্যাক্রা ফরাসি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর: আলজাজিরা।
তিনি বলেন, রাশিয়াকে ‘অপমানিত’ করা উচিত হবে না। আমরা কূটনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করে তা থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত করতে পারি।
ইমানুয়েল ম্যাক্রোঁ আরও বলেন, আমি পুতিনকে বলেছিলাম যে তিনি তার জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক এবং মৌলিক ভুল করেছেন। আমি মনে করি, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে রেখেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা এক জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়া একটি কঠিন পথ।
প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে কয়েক হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়াবহ শরণার্থী সংকট তৈরি করেছে।
এদিকে, পুতিন শুক্রবার বৈশ্বিক খাদ্য ও জ্বালানি সংকটের জন্য পশ্চিমাদের দোষারোপ করেছেন। ইউক্রেন থেকে শস্য রপ্তানির জাহাজগুলোর জন্য নিরাপদ পথের প্রস্তাবের পুনরাবৃত্তি করেছেন।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply