ইউক্রেনে ৬ ঘণ্টায় দুই শতাধিক হামলা রাশিয়ার

২৯ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের অরিখিভ শহরে ৬ ঘণ্টায় দুই শতাধিক বার হামলা চালিয়েছে রাশিয়া।

রোববার এক টেলিগ্রাম পোস্টে এ কথা জানিয়েছেন জাপোরিঝিয়া অঞ্চলের সেনাপ্রধান অলেকজান্দার স্টারোখ। খবর: সিএনএন।

অলেকজান্দার স্টারোখ আরও বলেন, রুশ হামলায় সেখানে বিভিন্ন স্থানে টানা ১৪ ঘণ্টা ধরে জ্বলছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে অরিখিভ শহরের মধ্যাঞ্চল।

এসব হামলায় দুই শিশুসহ এক গৃহবধূ আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযান এখন পর্যন্ত অব্যাহত রেখেছে।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ