ইরানি ড্রোন ব্যবহার ক্রেমলিনের সামরিক দেউলিয়াত্ব

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইরানের তৈরি ড্রোনের ব্যাপক ব্যবহারের বিষয়টি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রতীক। এমন মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার তার নিয়মিত ভাষণে এ কথা বলেন জেলেনস্কি। খবর: এএফপি।

জেলেনস্কি বলেন, ইরানের কাছে এ ধরনের (ড্রোন) সহায়তার আবেদনের মাধ্যমে ক্রেমলিন তার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্ব স্বীকার করে নিল।

তিনি বলেন, কৌশলগতভাবে, এটি তাদের (রাশিয়া) কোনোভাবেই সাহায্য করবে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এটি বিশ্বের কাছে আরও প্রমাণ করে যে রাশিয়া পরাজয়ের পথে রয়েছে। মস্কো তার সন্ত্রাসের সহযোগী হিসেবে অন্যদের টেনে আনার চেষ্টা করছে।

ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার কাছ থেকে গতকাল একটি প্রস্তাব এসেছে। অবশ্য এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জেলেনস্কি কিছু বলেননি।

তবে রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহারের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, এ ব্যাপারে আমরা অবশ্যই একটি উপযুক্ত আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিশ্চিত করব।

উল্লেখ্য, কিয়েভের অভিযোগ, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনে হামলায় ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে মস্কো। তবে তেহরান বলেছে, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, এই দাবি ভিত্তিহীন। এই ভিত্তিহীন দাবির বিষয়টি স্পষ্ট করতে কিয়েভের সাথে আলোচনার জন্য তেহরান প্রস্তুত।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *