৬ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় সাড়ে ১১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ রোগে। এছাড়াও যাবতকালের একদিনে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১৬৩ জন মারা গেছেন। এ নিয়ে টানা দশ দিনের মত শতাধিক মানুষের মৃত্যু হলো। মৃতদের মধ্যে পুরুষ ৯৮ ও নারী ৬৫ জন।
গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল ১৬৪ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা অতিমারিতে ১৫ হাজার ৩৯২ জন মানুষের প্রাণহানী ঘটেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় ৩৬ হাজার ৬৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ হাজার ৫২৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ ১ হাজার ৫৬১ জন বেশি শনাক্ত হয়েছেন।
দেশে এ পর্যন্ত ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে ৯ লাখ ৬৬ হাজার ৪০৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড
গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩৩ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫ হাজার ১৮৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন।
করোনা/টিটি/আরএম














Leave a Reply