এনসিবি কার্যালয়ে শাহরুখপুত্র আরিয়ান

৫ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) কার্যালয়ে হাজির হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান।

শুক্রবার বেলা ১১টা থেকে ২টার মধ্যে তাকে এনসিসি কার্যালয়ে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিলেন মুম্বাইয়ের হাইকোর্ট। খবর: এনডিটিভি।

এসময় আরিয়ানের সাথে ছিলেন আইনজীবী সতীশ মানশিণ্ডে।

উল্লেখ্য, মাদকাণ্ডে গ্রেফতার হয়ে ২২ দিন জেল খেটে ৩০ অক্টোবর ছাড়া পান আরিয়ান।

এনডিটিভির খবরে বলা হয়, মুম্বাইয়ের মাদক বিরোধী সংস্থা আরিয়ানের কাছ থেকে কোনেও মাদক পায়নি। তবে তার হোয়াটস অ্যাপ আলাপে মাদক কেনাবেচায় সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার দাবিক করে এনসিবি।

নিম্ন আদালতে দুদফা জামিন আবেদন বাতিল হয়ে যায়। পরে ২৯ অক্টোবর মুম্বাই হাইকোর্ট ১৪ শর্তে আরিয়ানকে মুক্তি দেয়। সেই শর্ত মোতাবেক আরিয়ান পুলিশকে না জানিয়ে মুম্বাই ত্যাগ করতে পারবে না। প্রতি শুক্রবার এনসিবি কার্যালয়ে তাকে হাজিরা দিতে হবে। এসব শর্ত না মানলে আরিয়ানের জামিন বাতিল হয়ে যাবে।

আরিয়ান খান/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ