এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: রুশ বাহিনীকে প্রতিহত করতে ট্যাংকের পর এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার রাতে এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে এই দাবি জানান জেলেনস্কি। খবর: রয়টার্স।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ছাড়া রাশিয়ার আগ্রাসন মোকাবেলা সম্ভব নয়।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কোনও বিকল্প নেই। তারা আমাদের একের পর এক শহর ধ্বংস করে চলেছে। আজ সকালেও বেশ কয়েকটি ভবন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে রুশ বাহিনী।

এ সময় অত্যাধুনিক ট্যাংক সরবরাহ করায় পশ্চিমা মিত্রদের প্রশংসা করেন জেলেনস্কি। তিনি বলেন, এমন সহায়তা অব্যাহত থাকলে রাশিয়ার বিরুদ্ধের ইউক্রেনের জয় অবধারিত।

এদিকে পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনকে ৩২১টি ট্যাংক দেবে বলে জানিয়েছেন দেশটির এক কূটনীতিবিদ। ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলশেঙ্কো শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। তবে কোন কোন দেশ কি মডেলের ট্যাংক দেবে, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি ভাদিম।

জেলেনস্কি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ