এবার পুতিনের মেয়েদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

৮ এপ্রিল ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভার ওপর এবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

শুক্রবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়াও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মেয়ে ইয়েকাতেরিনা সের্গেইভনা ভিনোকুরোভার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

ব্রিটিশ পররাষ্ট্র দফতরের একটি প্রেস বিজ্ঞপ্তিতে যুক্তরাজ্য সরকার জানায়, তারা আরও ‘ক্রেমলিনের অভ্যন্তরীণ বৃত্তের বিলাসবহুল জীবনধারাকে’ লক্ষ্যবস্তু করছে। ওই তিনজনের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদের সম্পদ জব্দ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের এবারের নিষেধাজ্ঞায় পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং ক্যাটরিনা তিকহোনোভা ছাড়াও আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের পরিবারের সদস্যরাও।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ