৩০ জুলাই ২০২২ (আন্তর্জাতকি ডেস্ক, রাশিয়া): রাশিয়ার গ্যাস সরবরাহকারী জায়ান্ট গ্যাসপ্রম প্রতিবেশী দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
গ্যাস উত্তোলনের শর্তভঙ্গের অভিযোগে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
একদিন আগেই লাটভিয়ান এনার্জি ফার্ম লাটভিজাস গেজ জানিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনছে। তবে গ্যাজপ্রমের সাথে লেনদেনের সময় রুবেলের পরিবর্তে ইউরোতে মূল্য পরিশোধের ঘোষণা দিয়েছিল তারা।
এদিকে, চলতি সপ্তাহেই নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ইউরোপে গ্যাসের সরবরাহ আরও কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছিল গ্যাসপ্রম।
গ্যাসপ্রমের ওই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিল ইউরোপের বিভিন্ন দেশ। তারা জানিয়েছিল, রাশিয়া আবারও গ্যাস দিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করেছে।
যুদ্ধ/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply