এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই

নিউজ ডেস্ক: প্রতি বছর পাবলিক পরীক্ষার ভুল প্রশ্ন বিতরণের ঘটনা ঘটছে। এসবের সাথ যারা জড়িত, তাদের কঠোর শাস্তির আওতায় আনা হয়েছে। তাই এবার প্রশ্ন বিতরণে ভুল-ভ্রান্তি হওয়ার সুযোগ কম। তাছাড়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

রোববার রাজধানীর বাড্ডা হাই স্কুল এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন সকাল ১০টায় একযোগে সারা দেশে শুরু হয়েছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস না হওয়ার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। আইন-শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করবে। সুতরাং কোনোভাবে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই।

দীপু মনি বলেন, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা সারা দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের ঘটনা শোনা যায়নি। করোনা মহামারির কারণে দুই বছর সরাসরি পরীক্ষা বন্ধ ছিল। করোনার পর এবারই প্রথম পূর্ণ সিলেবাসে শতভাগ নম্বরে এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজন করা হয়েছে। করোনার ক্ষতি কাটিয়ে ধীরে ধীরে আমরা শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরতে সক্ষম হচ্ছি।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারসহ অন্যরা।

শিক্ষামন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *