২৭ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরণ ‘ওমিক্রন’ মোকাবেলায় করণীয় নিয়ে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার সকালে স্বাস্থ্যসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন মোদি। ভাইরাসের ‘ভয়াবহ’ এই ভ্যারিয়েন্ট যেন ভারতে ছড়িয়ে না পড়ে তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। খবর: এনডিটিভি।
করোনার নতুন ধরনের বিষয়ে ইতোমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
সচিব রাজেশ ভূষণ চিঠি দিয়েছেন রাজ্যগুলোকে। ওমিক্রন যে সব দেশে পাওয়া গেছে, সেখান থেকে কোনও অভিবাসী বা পর্যটক এলে তাদের ওপর কঠোর নজরদারির নির্দেশ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম রাখা হয়েছে ‘ওমিক্রন’। প্রাথমিকভাবে এটিকে বি.১.১.৫.২.৯ নামে ডাকা হচ্ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধরণটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে।
করোনা/এসকেএম/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply