ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: ‘দ্য আনবিয়ারেবল লাইটনেস অব বিং’ নামের বিখ্যাত উপন্যাসের রচয়িতা মিলান কুন্ডেরা মারা গেছেন। চেকোস্লোভাকিয়ায় জন্ম নেয়া এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।

বুধবার চেক প্রজাতন্ত্রের মোরাভিয়ান লাইব্রেরি এ তথ্য জানায়।

কুন্ডেরার ব্যক্তিগত সংগ্রহ নিয়ে গড়ে তোলা মোরাভিয়ান লাইব্রেরির (এমজেডকে) মুখপাত্র আনা ম্রাজোভা বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মিলান কুন্ডেরা গতকাল প্যারিসে মারা যান।

চেকোস্লোভাকিয়ার ব্রানোতে জন্ম তার। ১৯৬৮ সালে চেকোস্লোভাকিয়ায় সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের সমালোচনা করার জন্য তাকে একঘরে করা হয়। এরপর ১৯৭৫ সালে তিনি ফ্রান্সে পাড়ি জমান।

মিলান কুন্ডেরার প্রথম উপন্যাস ‘দ্য জোক’ প্রকাশিত হয় ১৯৬৭ সালে। সেখানে তৎকালীন চেকোস্লোভাক কমিউনিস্ট শাসনের রূঢ় চিত্র তুলে ধরেন। এই বইটি ছিল দল থেকে বহিষ্কৃত হয়ে নির্বাসিত ভিন্নমতাবলম্বী হিসেবে পরিচিত হয়ে ওঠার পথে তার প্রথম ধাপ।

১৯৭৬ সালে ফ্রান্সের দৈনিক ল্য ম্যঁদ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার কাজকে রাজনৈতিক আখ্যা দেয়াটা অতি সরলীকরণ এবং তা করা হলে, তার লেখার প্রকৃত তাৎপর্যকে আড়াল করা হয়।

মিলান কুন্ডেরা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ