কমলাপুরে কনটেইনার ডিপোতে আগুন

৭ মে ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আইসিডির (কনটেইনার ডিপো) ভেতরে একটি কনটেইনারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (৭ মে) বিকেল সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোহাম্মদ শাহজাহান শিকদার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি কনটেইনারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রথম ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়।

শাহজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জাননো হবে।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ