০৪ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার।
রোববার সকালে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে এ তথ্য জানিয়েছেন অভিনেতা।
অক্ষয় লেখেন, সবাইকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পরেড়ে। সব রকম কোভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন কোয়ারিন্টিনে আছি। চিকিৎসা চলছে।
তিনি আরও লেখেন, আমার সংস্পর্শে যারা এসেছিলেন তারা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন।
করোনা ভাইরাস/এসকেএম















