১৩ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।
কারিনা কাপুর ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন অভিনেত্রীর বান্ধবী অমৃতা আরোরা। যদিও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। খবর: আনন্দবাজার পত্রিকা।
খবরে জানা যায়, বর্তমানে সেলফ আইসোলেশনে আছেন কারিনা ও অমৃতা। গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরও করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এই তালিকায় থাকছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন।
জানা যায়, তারা কয়েকদিন আগে একসাথে একটি পার্টিতে অংশ নিয়েছিলেন।
এছাড়া মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের পক্ষ থেকেও একটি সতর্কবার্তা দেয়া হয়েছে। যারা এই দুই জনের সংস্পর্শে এসেছিলেন তাদের নমুনা পরীক্ষা আহ্বান জানানো হয়েছে।
কারিনা কাপুর/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply