করোনায় আক্রান্ত জিৎ

২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা জিৎ। বর্তমানে এ অভিনেতা নিজের বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন। চিকিৎসকদের সব রকম পরামর্শ মেনে চলছেন।

মঙ্গলবার  সকালে তিনি নিজেই ইনস্টাগ্রামে কোভিড আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনস্টাগ্রামে জিৎ লেখেন, ‘আমি কোভিড আক্রান্ত। বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছি এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা বিগত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাদের করোনা পরীক্ষা করাতে এবং সতর্ক থাকতে অনুরোধ করছি। খুব শিগগিরই দেখা হবে সবার সাথে।’

গত ১৬ মার্চ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল থেকে করোনার টিকা নিয়েছিলেন চিৎ। শুধু জিৎ নন, কোভিড টিকা নেয়ার পরও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের আশুতোষ রানা, নাগমা, পরেশ রাওয়ালরাও।

জিৎ/এসকেএম