২০ এপ্রিল ২০২০ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নায়ক আলমগীর। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ছয়দিনের মাথায় প্রাণঘাতী এ ভাইরাসের আক্রন্ত হয়েছেন বরেণ্য এ অভিনয়শিল্পী।
মঙ্গলবার তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী গায়িকা রুনা লায়লা।
মঙ্গলবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুনা লাইলা।
এরআগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতলে করোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। আর ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রন্ত হলেন আলমগীর।
করোনা ভাইরাস/এসকেএম















