৩০ এপ্রিল ২০২১ (বিনোদন ডেস্ক): করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। এরই মধ্যে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন প্রবীণ এ অভিনেতা।
চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাকে নিয়ে ভয়ের কিছু নেই। খবর: এনডিটিভি।
হাসপাতালে ভর্তির পর গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রণধীর কাপুর বলেন, আমি কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলাম বুঝতে পাললাম না। আমি সত্যিই অবাক হয়েছি। এমনকি আমার বাড়ির পাঁচজন স্টাফেরও করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের প্রত্যেকেই আমার সাথে কোকিলাবেল ধীরুবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।
কেনও আপনি কোভিড টেস্ট করালেন? কোনও উপসর্গ ছিল? এমন প্রশ্নের জবাবে রণধীর বলেন, একটু কাঁপুনি অনুভূতি হচ্ছিল তাই টেস্ট করোনার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আর কোনও অস্বস্তি নেই। আমার বড় কোনও সমস্যা নেই। এমনকি আমার শ্বাসকষ্টজনিত কোনও সমস্যা বা আইসিইউ এবং অক্সিজেনের সহায়তাও লাগছে না। একটু জ্বর ছিল তবে এখন সেটিও নেই।
বলিউডের বর্ষীয়ান এই তারকা করোনা ভ্যাকসিনের দুইটি ডোজই নিয়েছেন।
তবে রণধীরের স্ত্রী ববিতা কাপুর ও দুই মেয়ে কারিনা কাপুর খান এবং কারিশমা কাপুরের করোনা টেস্ট করনো হলে তাদের টেস্ট নেগেটিভ এসেছে।
৭৪ বছর বয়সী রণধীর ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের বড় ছেলে। এক বছরের ব্যবধানে রণধীর তার দুই ভাই ঋষি কাপুর ও রাজিব কাপুরকে হারিয়েছেন।
করোনা ভাইরাস/এসকেএম















