করোনায় মারা গেছেন ১২৭ সাংবাদিক

বাংলাদেশের ৪ জন সহ ১২৭ জন সাংবাদিক কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার এই তথ্য জানিয়েছে জেনেভাভিত্তিক সংস্থা প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)। তাদের তথ্য মতে, গত ৩ মাসে ৩১টি দেশের ১২৭ জন সংবাদকর্মী মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

পিইসি’র তথ্য অনুযায়ী, মার্চের ১ তারিখ থেকে ৩১ মে পর্যন্ত মারা গেছেন দুই তৃতীয়াংশ সাংবাদিক। এর মধ্যে ৭২ জন সাংবাদিক মারা গেছেন শুধু মে মাসেই।

পিইসি মহাসচিব ব্লেইস ল্যাম্পেন এ বিষয়ে বিবৃতি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, মহামারীর তথ্য জানাতে সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। তারা নভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন।

মৃতদের অনেকেই পেশাগত দায়িত্ব পালনের সময় পর্যাপ্ত সুরক্ষা পাননি মম্তব্য পিইসি মহাসচিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুরক্ষা সামগ্রি দেয়ার আহ্বান জানান।

পিইসি’র হিসাব অনুযায়ী লাতিন আমেরিকার ৬২, ইউরোপের ২৩, এশিয়ার ১৭, উত্তর আমেরিকার ১৩ ও আফ্রিকার ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

https://www.pressemblem.ch/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *