২৬ এপ্রিল ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন মাদ্রাজ হাইকোর্ট। আদালত বলছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশন। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত।
সোমবার মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপধ্যায় দায়ীদের হুশিয়ারি দেন। বলেন, সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।
বিচারপতি বলেন, ভোট প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন। আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। গণনার দিন কোভিড প্রোটোকল নিয়ে কি ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে।
করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে, তখন রাজনৈতিক সভা-সমাবেশের অনুমতি দেয়ায় কমিশনের তীব্র সমালোচনা করে মাদ্রাজ হাইকোর্ট। ওই সব সভা-সমাবেশে স্বস্থ্য বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে না পারায় কমিশনকে তিরস্কার করেছে হাইকোর্ট। এরপরই হাইকোর্ট মন্তব্য করে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশন ‘এককভাবে দায়ী’।
করোনা ভাইরাস/এসকেএম















