২৯ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): পানি সম্পদ প্রতিমন্ত্রী আবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক বলেছেন, করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে সরকার।
বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলায় ‘ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কর্মহীনদের কষ্টলাঘবে লাখ লাখ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। তবে আপনাদের নিজেদের স্বাস্থ্য নিজেদেরকেই সুরক্ষিত রাখতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে আমাদের করোনা মোকাবেলা করতে হবে।
বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডাক্তার মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সদর জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের ১০০০ আইভি স্যালাইন, ১০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ১০০ হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়৷ এছাড়াও করোনায় কর্মহীন ১০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়েছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী/এসকেএম















