কানাডায় বন্দুক হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার টরন্টো শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাতে অন্টারিওর ভবনে একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। খবর: এপি।

ইয়র্ক আঞ্চলিক পুলিশপ্রধান জেমস ম্যাকসুইন বলেন, অন্টারিওর ভনে একটি আবাসিক ভবনে তার এক কর্মকর্তা সন্দেহভাজনকেও গুলি করে হত্যা করেছেন। এ ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বাকি পাঁচজন সাধারণ মানুষ।

তিনি বলেন, সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে আহত সপ্তম ব্যক্তি এখন হাসপাতালে আছেন। তিনি বেঁচে থাকার আশা করছেন। পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।

কানাডা/এসকেএম

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *