০২ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় সেনা এবং বিদ্রোহী গোষ্ঠীর গোলাগুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।
ভারতীয় সেনা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
খবরে জানা যায়, শুক্রবার সকালে পুলওয়ামার রাজপোরা এলাকার হনজন গ্রামে তল্লাশি অভিযানের সময় হঠাৎ বিদ্রোহীদের হামলার মুখে পড়ে ভারতীয় সেনার একটি দল। এ সময় অতর্কিত গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন।
এরপর দেশটির আধা সামরিক বাহিনী সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর রাজ্য পুলিশের সাথে যৌথভাবে পুরো এলাকা ঘিরে ফেলে অভিযানে নেমেছেন সেনা সদস্যরা।
জম্মু কাশ্মীর/এসকেএম















