কাশ্মীরে স্কুলে জঙ্গি হামলা

৭ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): ভারতের জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি স্কুলে জঙ্গি হামলায় স্কুলের অধ্যক্ষসহ দুই শিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার শ্রীনগরের সাফা কাদাল এলকায় একটি সরকারি স্কুলে কয়েকজন জঙ্গি হামলা চালায় বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। খবর: এনডিটিভি।

নিহতরা হলেন, স্কুলের অধ্যক্ষ ৪৪ বছর বয়সী সুপ্রিন্দ্র কাউর ও ৩৮ বছর বয়সী দীপক চাঁদ। স্কুলে ঢুকতে জঙ্গিদের বাধা দেয়ার চেষ্টার করলে জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁজরা করে দেয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

হামলার খবর পেয়ে স্কুলে পৌঁছান নিরাপত্তারক্ষীরা। কিন্তু ততক্ষণে জঙ্গিরা স্কুল ছেড়ে চলে যায়। এলাকায় তারা লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নিরাপত্তারক্ষীরা।

এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

হামলার নিন্দা জানিয়ে জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এক টুইট বার্তায় বলেন, শ্রীনগর থেকে আবার খারাপ খবর এসেছে। এবার একটি সরকারি স্কুলের দুই শিক্ষককে জঙ্গিরা হত্যা করেছে। এই অমানবিক সন্ত্রাসের নিন্দার কোনও ভাষা নেই। নিহতদের আত্মার শান্তি কমনা করছি।

জঙ্গি হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *